২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে নতুন সঙ্কট, আইসিসির অসহায়ত্ব

বৃহস্পতিবার এক টেলিকনফারেন্স শেষে আইসিসি জানিয়েছিল সেপ্টেম্বরে পাকিস্তানেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাতে যারা ধরে নিয়েছিলেন টুর্নামেন্ট এখন শঙ্কামুক্ত, তাদের ভুল ভাংছে। আইসিসির সিদ্ধান্তের পরও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এ আসরে অংশ নেবে কিনা তা নিয়ে আবার দেখা দিয়েছে সংশয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

করাচি, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃহস্পতিবার এক টেলিকনফারেন্স শেষে আইসিসি জানিয়েছিল সেপ্টেম্বরে পাকিস্তানেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাতে যারা ধরে নিয়েছিলেন টুর্নামেন্ট এখন শঙ্কামুক্ত, তাদের ভুল ভাংছে। আইসিসির সিদ্ধান্তের পরও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এ আসরে অংশ নেবে কিনা তা নিয়ে আবার দেখা দিয়েছে সংশয়। এদিকে শুক্রবার এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাত কাউকে টুর্নামেন্টে অংশ নিতে বাধ্য করার ক্ষমতা তাদের নেই জানিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অসহায়ত্বটাও প্রকাশ করে দিলেন, " আমরা বড়জোর নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যাবস্থা নেয়া হচ্ছে সেগুলো সম্পর্কে তাদের (ক্রিকেটার) আস্থাশীল করার চেষ্টা করতে পারি এবং তার ভিত্তিতে আশা করতে পারি যে শেষ পর্যন্ত তারা অংশ নেবেন।" এর ফলে সেপ্টেম্বরে আটটি দল নিয়ে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির অনেকখানি জৌলুস হারানো শঙ্কা আরো বাড়লো। শুক্রবার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তাদের ক্রিকেটারদের সেপ্টেম্বরে পাকিস্তান না যাবার পরামর্শ দিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারটি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবে তারা। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ইসিবির সা