নয়াদিল্লি, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এতদিন ছিল আয়োজক হতে পারবে কি পারবে না এই নিয়ে শঙ্কা, বৃহস্পতিবার তা থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রতিযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে এক টেলিকনফারেন্স শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে পাকিস্তানেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু একদিন পরই দেখা দিয়েছে নতুন সমস্যা। আইসিসির এই সিদ্ধান্তের পরও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এ আসরে অংশ নেবে কিনা তা নিয়ে আবার দেখা দিয়েছে সংশয়। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ক্রিকেটারদের সেপ্টেম্বরে পাকিস্তান না যাবার পরামর্শ দিয়েছে। ওদিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারটি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবে তারা।
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ইসিবির সা
bdnews24