২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেটে আবারো ফিরছে দুই দিনের ম্যাচ

ক্লাবগুলোর কাছে জনপ্রিয়তা না পাওয়া দুইদিনের ম্যাচ আবারো ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ক্রিকেট মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটের দলগুলোকে খেলতে হবে দুইদিনের ম্যাচ। এবং প্রিমিয়ারের শীর্ষ ছয়টি দলকে নিয়ে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট করার সিদ্ধান্তও হয়ে গেছে মঙ্গলবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভায়। যেটি মূলত ছিল ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থার নতুন সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীরের সঙ্গে ক্লাব প্রতিণিধিদের পরিচিতি সভা। শেষপর্যন্ত যেটি একগাঁদা সিদ্ধান্তের মহাগুরুত্বপূর্ণ এক সভাই হয়ে উঠেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্লাবগুলোর কাছে জনপ্রিয়তা না পাওয়া দুইদিনের ম্যাচ আবারো ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ক্রিকেট মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটের দলগুলোকে খেলতে হবে দুইদিনের ম্যাচ। এবং প্রিমিয়ারের শীর্ষ ছয়টি দলকে নিয়ে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট করার সিদ্ধান্তও হয়ে গেছে মঙ্গলবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভায়। যেটি মূলত ছিল ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থার নতুন সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীরের সঙ্গে ক্লাব প্রতিণিধিদের পরিচিতি সভা। শেষপর্যন্ত যেটি একগাঁদা সিদ্ধান্তের মহাগুরুত্বপূর্ণ এক সভাই হয়ে উঠেছিল। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়ে আসছে। এর মান বাড়ানোর জন্যই দুইদিনের ম্যাচের পাশাপাশি চারদিনের ম্যাচ চালুরও চিন্তা প্রিমিয়ারে। আর নতুন এই টুর্নামেন্টের জন্য ৫০ লাখ টাকার বাজেটও চূড়ান্ত হয়ে গেছে। বুধবার বোর্ড সভায় তা অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন সিসিডিএমের নতুন সভাপতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মেলন কক্ষে ক্লাব প্রতিণিধিদের সঙ্গে সভা থেকে বেরিয়ে তিনি আরো জানিয়েছেন, ওই চারদিনের ম্যাচগুলোকে প্রথম শ্রেনীর ম্যাচের মর্যাদা দেওয়ার জন্য বিসিবির মাধ্যমে আইসিসির কাছে আবেদনও করা হবে। এখন জাতীয় ক্রিকেট লিগ বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেনীর ক্রিকেট প্রতিযোগীতা। যেটিতে চারদিনের ম্যাচের পাশাপাশি একদিনের ম্যাচও হয়ে থাকে। এরসঙ্গে আরেকটি চারদিনের ম্যাচের টুর্নামেন্ট মানেই সময়াভাব, মাঠের অভাব ইত্যাকার নানা সমস্যা সামনে চলে আসেই। আলমগীর জানালেন সেসব সমস্যার সমাধান তার হাতেই আছে, "প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হওয়ার পরপরই চারদিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করে দেব। তাছাড়া আমি টুর্নামেন্ট কমিটিরও চেয়ারম্যান। সুতরাং এই টুর্নামেন্টের জন্য জাতীয় লিগ যাতে বিঘি