২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবী করছেন আসিফ

আইপিএল কর্তৃপক্ষের উদ্যোগে করা ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে একই সঙ্গে ভীষণ বিস্মিত ও ক্ষুব্ধ মোহাম্মদ আসিফ। কখনোই কোনো নিষিদ্ধ বস্তু বা ড্রাগ না নেয়ার কথা জানিয়ে নিজেকে নির্দোষও দাবী করেছেন পাকিস্তানের গতি-তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

করাচি, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইপিএল কর্তৃপক্ষের উদ্যোগে করা ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে একই সঙ্গে ভীষণ বিস্মিত ও ক্ষুব্ধ মোহাম্মদ আসিফ। কখনোই কোনো নিষিদ্ধ বস্তু বা ড্রাগ না নেয়ার কথা জানিয়ে নিজেকে নির্দোষও দাবী করেছেন পাকিস্তানের গতি-তারকা। "আমি কোনো নিষিদ্ধ জিনিস বা ড্রাগ নেইনি। এবং আমি নির্দোষ। বুঝতেই পারছি না কিভাবে এটা হলো। কারণ যে সব ঔষধ খাই সেগুলোর ব্যাপারে আমি সব সময়ই খুব সতর্ক"--- সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে এভাবেই বিস্ময় প্রকাশ করলেন আসিফ। তারপর জানালেন এই কলঙ্কের বিরুদ্ধে লড়াইয়ের কথা, "বোর্ডের সঙ্গে আলোচনার পর নমুনা 'বি' পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেবো আমি। আশা করি বোর্ড আমাকে সমর্থন দেবে আর নিজেকে নির্দোষ প্রমাণে সাহায্যও করবে।" তবে আসিফের এই আকুতিতে মন গলেনি পিসিবি'র। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে তারা বাদ দিয়েছে ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলারকে। এ প্রসঙ্গে পিসিবি'র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স জাকির খানের বক্তব্য, "নিঃসন্দেহে এ ধরনের পরিস্থিতিতে তাকে দলে রাখার কথা আমরা বিবেচনা করতে পারি না। বোর্ড আনুষ্ঠানিকভাবে (ড্রাগ) টেস্টে পজিটিভ হওয়ার কথা তাকে জানিয়ে দিয়েছে। এই ঘটনায় আমরা ভীষণ হতাশ ও মর্মাহত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৪৫ঘ.