২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকইনফোর পাঠকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে

হার্শা ভোগলের জন্য এ এক দারুণ সম্মান। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের পাঠকদের মধ্যে একটি জরীপের আয়োজন করেছিল গত মে ও জুন মাসে। 'আপনার সবচেয়ে প্রিয় টেলিভিশন ক্রিকেট ধারাভাষ্যকার কে?' প্রশ্নটি সামনে রেখে আয়োজিত এই জরীপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইসএপিএন-স্টার নেটওয়ার্কের হার্শা ভোগলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

মুম্বাই, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হার্শা ভোগলের জন্য এ এক দারুণ সম্মান। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের পাঠকদের মধ্যে একটি জরীপের আয়োজন করেছিল গত মে ও জুন মাসে। 'আপনার সবচেয়ে প্রিয় টেলিভিশন ক্রিকেট ধারাভাষ্যকার কে?' প্রশ্নটি সামনে রেখে আয়োজিত এই জরীপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইসএপিএন-স্টার নেটওয়ার্কের হার্শা ভোগলে। ক্রিকইনফোর এই জরীপে অংশ নিয়েছিল কয়েক হাজার পাঠক। তাদের মধ্যে একটা বড় অংশই ভারতীয়। হয়তো সে কারণেই এই জরীপে ভারতীয়দের জয়জয়কার। প্রিয় ধারাভাষ্যকারের তালিকায় দ্বিতীয় স্থানটিও দখল করেছেন ভোগলের স্বদেশী, ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী। ভোগলের মতো শাস্ত্রীও ইসপিএন-স্টার-এর সঙ্গে যুক্ত। তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, চ্যানেল নাইনের রিচি বেনো। সেরা পাঁচের পরের দুটো স্থান টনি গ্রেগ ও জিওফ বয়কটের। প্রিয় ধারাভাষ্যকার ছাড়াও আরো তিনটি বিভাগ ছিল এই জরীপে --- সবচেয়ে পক্ষপাতহীন, সবচেয়ে আনন্দদায়ক ও সবচেয়ে সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন। তিনটি বিভাগেরই সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভোগলে। সবচেয়ে আনন্দায়ক ধারাভাষ্যকার বিভাগে দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মাত্র তিন ভোটে বয়কটকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছেন টনি গ্রেগ। স্কাই স্পোর্টসের ডেভিড লয়েড হয়েছেন তৃতীয়, ভোগলে চতুর্থ আর চ্যানেল নাইনের বিল লরি পঞ্চম। তবে সবচেয়ে পক্ষপাতহীন বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে তেমন প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। অন্যদের বেশ বড় ব্যবধানে হারিয়েই শীর্ষ স্থান দখল করেছেন বেনো। ভোগলে দ্বিতীয়, শাস্ত্রী তৃতীয় আর মাইকেল হোল্ডিং চতুর্থ হয়েছেন এই বিভাগে। অন্যদিকে সবচেয়ে সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন বিভাগে ইয়ান চ্যাপেল প্রথম, বেনো দ্বিতীয় ও ভোগলে তৃতীয় হয়েছেন। ক্রিকইনফো পাঠকদের সবচেয়ে প্রিয় দশ ধারাভাষ্যকার ১. হার্শা ভোগলে ২. রবি শাস্ত্রী ৩. রিচি বেনো ৪. টনি গ্রেগ ৫. জিওফ বয়কট ৬. ইয়ান চ্যাপেল ৭. মাইকেল হোল্ডিং ৮. ডেভিড লয়েড ৯. সুনীল গাভাস্কার ১০. রমিজ রাজা ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৯ঘ.