লন্ডন, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাবল সেঞ্চুরি থেকে তখন মাত্র এক রান দূরে দাঁড়িয়ে ইয়ান বেল। পল হ্যারিসের একটি বল সামনে এগিয়ে খেলতে চেয়েছিলেন। খেলেওছিলেন, কিন্তু বল সোজা চলে গেল হ্যারিসের হাতে! ফিরতি ক্যাচ দিয়ে মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি না পাওয়ার বেদনা নিয়ে ফিরতে হলো বেলকে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বেলের ১৯৯ রানের জন্যই ৮ উইকেটে ৫৯৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘি
bdnews24