দিল্লি, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এশিয়া কাপের মাঝপথেই জানিয়েছিলেন, বিরামহীন ক্রিকেট খেলে খেলে তিনি ক্লান্ত। মহেন্দ্র সিং ধোনি বিশ্রামের কথা ভাবছেন - তার কথা থেকে এমন ইঙ্গিত তখনই খুঁজে নিয়েছিলেন অনেকে। ভুল হয়নি তাদের অনুমান। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের সময়টায় বিশ্রাম চেয়েছেন ধোনি। সুতরাং ওই সিরিজে ভারতের ওয়ানডে অধিনায়ককে পাচ্ছেন না টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে।
ক'দিন আগে চমকে দেয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অনেক দিন ধরে যারা একের পর এক টুর্নামেন্ট বা সিরিজ খেলে যাচ্ছেন, চাইলে ক্লান্তি দূর করার জন্য তারা সাময়িক বিশ্রামে যেতে পারেন। বোর্ডের এ সিদ্ধান্তের প্রশংসা করতে গিয়েই এশিয়া কাপ চলার সময় নিজের ক্লান্তির কথাও প্রকাশ করেছিলেন ধোনি। শ্রীলঙ্কা সফরে তাকে না-ও পাওয়া যেতে পারে, দুয়ে দুয়ে চারে এ হিসেবটা মেলাতে তাই অসুবিধে হয়নি কারো। মঙ্গলবার রত
bdnews24