২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাভাস্কার-ইমরানদের সঙ্গে 'লিজেন্ডারি অ্যাওয়ার্ড' পেলেন আকরাম খান

সুনীল গাভাস্কার, ইমরান খান ও অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেট ব্যক্তিত্বদের পাশে একই সন্মাননা হাতে আকরাম খান। শনিবার রাতে করাচির মহাত্মা প্যালেসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনুষ্ঠানে দেখা গেল এই দৃশ্যটাই। এসিসির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই অঞ্চলের চারটি টেস্ট খেলুড়ে দেশের একজন করে কিংবদন্তীকে এই পুরস্কারের জন্য বেছে নেয়া হয়। বাংলাদেশের সাবেক অধিনায়কের হাতে 'লিজেন্ডারি অ্যাওয়ার্ড' তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুলরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, ৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সুনীল গাভাস্কার, ইমরান খান ও অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেট ব্যক্তিত্বদের পাশে একই সন্মাননা হাতে আকরাম খান। শনিবার রাতে করাচির মহাত্মা প্যালেসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনুষ্ঠানে দেখা গেল এই দৃশ্যটাই। এসিসির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই অঞ্চলের চারটি টেস্ট খেলুড়ে দেশের একজন করে কিংবদন্তীকে এই পুরস্কারের জন্য বেছে নেয়া হয়। বাংলাদেশের সাবেক অধিনায়কের হাতে 'লিজেন্ডারি অ্যাওয়ার্ড' তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুলরাও। আরেকজন বাংলাদেশীও পেয়েছেন পুরস্কার। এশিয়ার ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আজীবন সন্মাননা দেওয়া হয়েছে সৈয়দ আশরাফুল হককেও, যিনি বর্তমানে এসিসির প্রধান নির্বাহী। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকেও একজন করে ক্রিকেট প্রশাসক ভূষিত হয়েছেন এই সন্মানে। এসিসির এই বর্ষসেরা পুরস্কারে একচেঠিয়া আধিপত্য ছিল শ্রীলঙ্কানদের। সেরা টেস্ট ব্যাটসম্যান ও বোলার হয়েছেন কুমার সাঙ্গাকারা এবং মুত্তিয়া মুরালিধরন। সেরা ওয়ানডে বোলারও শ্রীলঙ্কার, ফারভিজ মাহরুফ। শচীন টেন্ডুলকার পেয়েছেন সেরা ওয়ানডে ব্যাটসম্যানের স্বীকৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.