করাচি, ৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফাইনালে উঠতে হলে জিততেই হতো ভারতকে। সেই কাজটা করতে তেমন সমস্যা হয়নি 'টিম ইন্ডিয়া'র। বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে তারা। শ্রীলঙ্কার করা ৮ উইকেটে ৩০৮ রান ১৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। সেই সঙ্গে আগামী রোববারের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়াও নিশ্চিত করেছে মহেন্দ্র ধোনির দল। ভারত এই ম্যাচে জয় পাওয়ায় কপাল পুড়েছে পাকিস্তানের। শুক্রবার বাংলাদেশকে হারালেও ফাইনাল দর্শক হিসাবেই দেখতে হবে টুর্নামেন্টের আয়োজকদের।
৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ের বেগে শুরু করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ১১ ওভার ৪ বলেই ৯২ রান পেয়ে যায় তারা। জুটিটা যখন শ্রীলঙ্কার জন্য বিপজ্জনক হয়ে উঠছে ঠিক তখনই বীরেন্দর শেবাগ আউট। কুলাসেকারার বলে ফার্নান্দোর হাতে ক্যাচ দেয়া 'বীরু' করেছেন ৪২ রান। ৩৪ বলের ইনিংসটাতে ৬টি বাউন্ডারি ছাড়াও একটি ছক্কা ছিল। অন্য ওপেনার গৌতম গম্ভীরের 'তান্ডব' থেকেও রেহাই পাননি শ্রীলঙ্কান বোলাররা। ৬১ বলে তিনি করেছেন ৬৮ রান, যেখানে বাউন্ডারির সংখ্যা ১১টি। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন মুরালিধরন।
১৩৫ রানে দুই ওপেনারকে হারালেও সুরেশ রায়নার সঙ্গে ধোনির ৯৯ রানের জুটি জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে ভারতকে। দু জনেই ফিফটি করেছেন। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করা রায়নাকে বিদায় নিতে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে। ৬৬ বলে ৫৪ রান করেছেন তিনি। তুলনায় ধোনি ছিলেন অনেক আক্রমণাত্মক। ৬২ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৭ রান করা ভারত অধিনায়ককে থামিয়েছেন মুরালিধরন, বোল্ড করে।
ভারতের স্কোর তখন ৩৮ ওভারে ৪ উইকেটে ২৫৩। তখনো জয় নিয়ে যেটুকু সংশয় ছিল তা দূর হয়ে গেছে যুবরাজ সিং ও রোহিত শর্মার দৃঢ়তায়। অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন তারা। যুবরাজ ৩৬ ও রোহিত অপরাজিত ছিলেন ২২ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কা ইনিংস শেষ করেছে ৮ উইকেটে ৩০৮ রান তুলে। আগের চার ম্যাচে তিনটি সেঞ্চুরি করা সাঙ্গাকারা এই ম্যাচে কিছু করতে পারেননি। মাত্র ৭ রান করে ইশান্ত শর্মার বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী হয়েছেন তিনি। শ্রীলঙ্কার পরের উইকেটটাও ইশান্তের এবং সেটাও কট বিহাইন্ডের মাধ্যমে। ৩৭ বলে ৮টি বাউন্ডারি সহ ৪৩ রান করে ফিরে এসেছেন জয়াসুরিয়া। ৭১ রানে দুই ওপেনারকে হারানোর পর জয়াবর্ধনে-কাপুগেদেরার ৭৮ রানের জুটি শ্রীলঙ্কান শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছিল অনেকখানি। তবে ৬৩ বলে ৫০ রান করা জয়াবর্ধনেকে গম্ভীরের ক্যাচ বানিয়ে উল্টো ভারতীয়দের উৎসবে ভাসিয়েছেন প্রজ্ঞান ওঝা। ১৪৯ রানে দলের তিন সেরা ব্যাটসম্যানকে হারিয়ে শ্রীলঙ্কা তখন কিছুটা চাপের মধ্যে।
কিন্তু দুই 'চামারা' কাপুগেদেরা ও সিলভার ৬৮ রানের জুটিতে অস্বস্তিটা অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছে তারা। বিশেষ করে কাপুগেদেরা আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতকে দুশ্চিন্তায় ফেলার পাশাপাশি ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দলের। শেষ পর্যন্ত কাপুগেদেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে দলের দুর্ভাবনা দূর করেছেন প্রবীন কুমার। কাপুগেদেরার ৭৮ বলে ৭৫ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৭ বাউন্ডারি ও এক ছক্কায়। ফিফটি পেয়েছেন চামারা সিলভাও। কিন্তু ৫৬ বলে ঠিক ৫০ করে রান আউট হয়ে গেছেন তিনি। তার আগেই ইরফান পাঠানের বলে আরপি সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন দিলশান (১৫)। শেষ দিকে বীরারতে
bdnews24