২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডন্সের অদ্ভুত অভিযোগ

কাঁধের ব্যথাটা কি তিন বছর পর অনুভব করলেন জেমি সিডন্স! বাংলাদেশ দলের কোচের সর্বশেষ 'কীর্তি'টা বিস্ময়করই বটে। ২০০৫এ অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরের সময় নেট প্র্যাকটিসে বল ছুড়তে গিয়ে তিনি নাকি কাঁধে ব্যথা পেয়েছিলেন। এত দিন পর সবাইকে অবাক করে দিয়ে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

সিডনি, ৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাঁধের ব্যথাটা কি তিন বছর পর অনুভব করলেন জেমি সিডন্স! বাংলাদেশ দলের কোচের সর্বশেষ 'কীর্তি'টা বিস্ময়করই বটে। ২০০৫এ অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরের সময় নেট প্র্যাকটিসে বল ছুড়তে গিয়ে তিনি নাকি কাঁধে ব্যথা পেয়েছিলেন। এত দিন পর সবাইকে অবাক করে দিয়ে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন তিনি। তিন বছর আগে অ্যাশেজ সফরের সময় অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন সিডন্স। তার ভাষ্যমতে সেই সময়ে তাকে ঘন্টার পর ঘন্টা 'একটানা, অবিশ্রান্ত ও জোরালোভাবে' বল ছুড়তে হতো নেটে। তা করতে গিয়েই ডান কাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার দাবী। এবং ক্ষতিপূরণ চেয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে রিটও করেছেন দেশের ক্রিকেট বোর্ড সিএ'র বিরুদ্ধে। সিএ'র এক জন মুখপাত্র অবশ্য জানিয়েছেন রিটের ব্যাপারে তারা কিছুই জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.