২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

গ্র"প পর্বের শ্রীলঙ্কা ম্যাচ এখন আর দুঃস্মৃতি হয়ে থাকার কথা নয় বাংলাদেশের জন্য। যে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার ভুলে মাহেলা জয়াবর্ধনের দল গড়েছিল ৩৫৭ রানের পাহাড়। তাদের বিপক্ষে আগে ব্যাট করে অল্পতে গু^টিয়ে যাওয়ার ভীতিতেই খুব সম্ভবত ওরকম সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে সোমবার করাচিতে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কোনোরকমের ভীতি থাকার কারণই নেই। ভারত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৩ রানের ইনিংস যে অফুরান আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্র"প পর্বের শ্রীলঙ্কা ম্যাচ এখন আর দুঃস্মৃতি হয়ে থাকার কথা নয় বাংলাদেশের জন্য। যে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার ভুলে মাহেলা জয়াবর্ধনের দল গড়েছিল ৩৫৭ রানের পাহাড়। তাদের বিপক্ষে আগে ব্যাট করে অল্পতে গু^টিয়ে যাওয়ার ভীতিতেই খুব সম্ভবত ওরকম সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে সোমবার করাচিতে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কোনোরকমের ভীতি থাকার কারণই নেই। ভারত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৩ রানের ইনিংস যে অফুরান আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকছে। ওই ম্যাচের আমেজটা ধরে রাখতে এমনকি একাদশেও কোনো পরিবর্তন আসছে না। শ্রীলঙ্কার বিপক্ষেও নামছে সেই দলটাই, যেটি খেলেছিল ভারতের সঙ্গে ম্যাচেও। যদিও একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী বলেই মনে করা হচ্ছিল। এই এশিয়া কাপেই নতুন ওপেনিং জুটি দেখেছে বাংলাদেশ। কোচ জেমি সিডন্সের পছন্দে শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে তামিম ইকবালের নতুন ওপেনিং সঙ্গী হিসেবে জুড়ে দেওয়া হয়েছে নাজিমউদ্দিনকে। কিন্তু এই তরুণ যারপরনাই হতাশই করে চলেছেন। তিন ম্যাচে তার ইনিংসগুলো এরকম- ২, ১ এবং ৬। তিন ম্যাচে মাত্র ৯ রান করার পর তাকে একাদশ থেকে বাদ দিলেও কারো বলার কিছু ছিল না। কিন্তু বাংলাদেশ শিবির ভারত ম্যাচের পারফরম্যান্সেই বুঁদ হয়ে থাকায় এ যাত্রায়ও বেঁচে গেলেন নাজিম। এবং নিজেকে প্রমাণের আরেকটা সুযোগও তিনি পেয়ে গেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, নাজিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), রকিবুল হাসান, মুশফিকুর রহিম, অলক কাপালি, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক এবং শাহাদাত হোসেন। দ্বাদশ ব্যক্তি- মেহরাব হোসেন জুনিয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.