২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের সিরিজ জয়

টেস্ট সিরিজে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড, তিন ম্যাচের সিরিজে হার মেনেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজে সেই নিউজিল্যান্ডই বিজয়ীর আনন্দে উদ্ভাসিত। শনিবার ইংল্যান্ডকে ৫১ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১এ জিতে নিয়েছে তারা। লর্ডসে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা কিউইদের ৫ উইকেটে ২৬৬ রানের জবাবে ৪৭.৫ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 05:59 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

লন্ডন, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড, তিন ম্যাচের সিরিজে হার মেনেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজে সেই নিউজিল্যান্ডই বিজয়ীর আনন্দে উদ্ভাসিত। শনিবার ইংল্যান্ডকে ৫১ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১এ জিতে নিয়েছে তারা। লর্ডসে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা কিউইদের ৫ উইকেটে ২৬৬ রানের জবাবে ৪৭.৫ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের আড়াই শ' ছাড়ানো ইনিংসে সবচেয়ে বড় অবদান স্কট স্টাইরিসের। ৯১ বলে ৫টি ও ৩টি ছক্কায় ৮৭ রান করে অপরাজিত থেকে যান তিনি। শেষ দিকে জ্যাকব ওরামের ৪০ বলে ৩টি ছক্কা ও দুটি চারে সাজানো ৫২ রানের আক্রমণাত্মক ইনিংসও ভালো সংগ্রহ গড়তে সাহায্য করেছে সফরকারীদের। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৩ রান পেলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের অগ্রযাত্রা। ১০ ওভারে মাত্র ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নেয়া নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি সবচেয়ে বেশি সর্বনাশ করেছেন ইংলিশদের। ৪৯ রানের বিনিময়ে টিম সাউদিরও শিকার ৩ উইকেট। ওয়েইস শাহ'র ৬৯ ও রবি বোপারার ৩০ রান পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে স্বাগতিকদের। ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন স্টাইরিস। আর সিরিজ-সেরা সাউদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪১ঘ.