২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আমিরাতকে ১৪২ রানে হারালো শ্রীলঙ্কা

এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগের দিন বাংলাদেশকে হারানো মাহেলা জয়াবর্ধনের দল বৃহস্পতিবার ১৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 06:50 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

করাচি, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগের দিন বাংলাদেশকে হারানো মাহেলা জয়াবর্ধনের দল বৃহস্পতিবার ১৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে শ্রীলঙ্কা। দূর্বল প্রতিপক্ষকে তারা যে ২৯১ রানের জয়ের লক্ষ্য দিতে পেরেছে সেটাও কম নয়, কেননা উদয়াতে (৬৭) আর জয়াবর্ধনে (৬১) ছাড়া স্পেশালিস্ট ব্যাটসম্যানদের কেউ ভালো না করায় ২০৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা। পরে বীরারতে