২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেছে বৃটিশ সরকার

জিম্বাবুয়েকে নিয়ে সঙ্কটটা আরো নতুন মোড় নিয়েছে। আইসিসির এই পূর্ণ সদস্য দেশকে ইংল্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বৃটিশ সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে জানানো হয়েছে, আসছে গ্রীস্মে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে তারা স্বাগত জানাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জিম্বাবুয়েকে নিয়ে সঙ্কটটা আরো নতুন মোড় নিয়েছে। আইসিসির এই পূর্ণ সদস্য দেশকে ইংল্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বৃটিশ সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে জানানো হয়েছে, আসছে গ্রীস্মে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে তারা স্বাগত জানাবে না। তার মানে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে অপাঙ্কক্তেয়, নিষিদ্ধ। দেশটির রাজনৈতিক পরিস্থিতি নতুন করে খারাপ হওয়ায় এমন একটি বিষয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিরও বিবেচনাধীন রয়েছে। আগামী সপ্তাহেই জিম্বাবুয়ের ভবিষ্যৎ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না -- বৃটিশ সরকারের এই সিদ্ধান্ত সে দেশের খেলাধূলাবিষয়ক মন্ত্রী অ্যান্ডি বার্নহামের লেখা এক চিঠির মাধ্যমে ইসিবিকে জানানোর প্রস্তুতি চলছে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৯০০ঘ.