লন্ডন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। রোববার চেস্টারলি স্ট্রিটে টস হেরে ব্যাট করার সুযোগটা দারুণ কাজে লাগায় পল কলিংউডের দল। কেভিন পিটারসেনের অপরাজিত সেঞ্চুরি (১১০*), কলিংউডের ফিফটি (৬৪) আর ইয়ান বেল (৪৬) এবং ওয়াইস শাহ্'র (৪৯) চল্লিশ পেরোনো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৭ রান করে ইংল্যান্ড। তারপর ৪২.৫ ওভারে মাত্র ১৯৩ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয় কলিংউড (৪/১৫), স্টুয়ার্ট ব্রড (২/১৬) আর গ্রায়েম সোয়ানদের (২/৪৫) বোলিং। ইংল্যান্ডের এই বড় জয়ে অধিনায়ক কলিংউড চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স দেখালেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করা পিটারসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩৫০ ঘ.
bdnews24