২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসনের অভিষেক আর গেইলের ফেরার অপেক্ষা

ক্রিস গেইলের পাশাপাশি বু ক্যাসন। ছবিটা একেবারে বেমানান। গেইলের ৭২ টেস্টের অভিজ্ঞতার পাশে ক্যাসনের অভিজ্ঞতার শূণ্যভান্ডার, বাঁ হাতি ব্যাটসম্যানের পাশে বাঁ হাতি স্পিনার -- খুঁজলে অমিলের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হবে। এ মুহুর্তে দুজনের মিলটাই অবশ্য আসছে খবর হয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

বার্বাডোজ, ওয়েস্টইন্ডিজ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্রিস গেইলের পাশাপাশি বু ক্যাসন। ছবিটা একেবারে বেমানান। গেইলের ৭২ টেস্টের অভিজ্ঞতার পাশে ক্যাসনের অভিজ্ঞতার শূণ্যভান্ডার, বাঁ হাতি ব্যাটসম্যানের পাশে বাঁ হাতি স্পিনার -- খুঁজলে অমিলের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হবে। এ মুহুর্তে দুজনের মিলটাই অবশ্য আসছে খবর হয়ে। বৃহস্পতিবার থেকে বার্বাডোজে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্টইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলছেন দু'জনই। কুঁচকির চোট সেরে যাওয়ায় অনেকদিন পর অধিনায়ক হিসেবেই উইন্ডিজ দলে ফিরছেন ক্রিস গেইল। ওদিকে স্টুয়ার্ট ম্যাকগিলের আকস্মিক অবসরের সুযোগে এ ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে বু ক্যাসনের। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬২২ ঘ.