২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইডবটমের তোপে ইংল্যান্ডের সিরিজ জয়

প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি তিনি। জেমস অ্যান্ডারসনের (৭/৪৩) দুর্দান্ত বোলিংয়ের পাশে রায়ান সাইডবটমের (১/৪৯) পারফরম্যান্স ছিল একেবারেই অনুজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে সেই হতাশা ঝেড়ে ফেলে জ্বলে উঠলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার। আর তাতেই তৃতীয় ও শেষ টেস্ট চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই শেষ! রোববার সাইডবটমের তোপে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ২৩২ রানে। ম্যাচটা ইনিংস ও ৯ রানে জয়ের সঙ্গে সঙ্গে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

নটিংহ্যাম, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি তিনি। জেমস অ্যান্ডারসনের (৭/৪৩) দুর্দান্ত বোলিংয়ের পাশে রায়ান সাইডবটমের (১/৪৯) পারফরম্যান্স ছিল একেবারেই অনুজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে সেই হতাশা ঝেড়ে ফেলে জ্বলে উঠলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার। আর তাতেই তৃতীয় ও শেষ টেস্ট চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই শেষ! রোববার সাইডবটমের তোপে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ২৩২ রানে। ম্যাচটা ইনিংস ও ৯ রানে জয়ের সঙ্গে সঙ্গে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করা কিউইরা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩৫ রানে, ৪০ বলের ব্যবধানে। এই ৫ উইকেটের ৪টিই সাইডবটমের। ৬৭ রানের বিনিময়ে তার শিকার ৬ উইকেট। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জ্যাকব ওরাম। কিন্তু তার ৩৯ বলে ৬টি বাউন্ডারি ও দুটি ছক্কায় গড়া অপরাজিত ৫০ রানের আক্রমণাত্মক ইনিংসটা ইংল্যান্ডের জয়কেই বিলম্বিত করতে পেরেছে শুধু। দুই ইনিংস মিলিয়ে ৯৮ রানে ৯ উইকেট নেয়া অ্যান্ডারসন নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা। আর সিরিজ-সেরা হয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস ও নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। টেস্ট সিরিজ শেষে আগামী রোববার থেকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু দল। তার আগে শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩১ঘ.