২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে লাভের ত্রিদেশীয় সিরিজ

শনিবার সারাদিনই রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চললো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সাতদিন ধরে ঢাকায় জোর বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা। কাজেই বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই রোববার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেটি তাদের কোষাগারকে ব্যাপক স্ফীত করবে বলে অঙ্ক কষে বসে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শনিবার সারাদিনই রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চললো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সাতদিন ধরে ঢাকায় জোর বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা। কাজেই বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই রোববার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেটি তাদের কোষাগারকে ব্যাপক স্ফীত করবে বলে অঙ্ক কষে বসে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকৃতি এই সিরিজকে চরমভাবে বাঁধাগ্রস্ত না করলে সেই অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা সামান্যই। এমনিতে নিম্বাসের সঙ্গে বিসিবির ৫৬.৮৮ মিলিয়ন ডলারের ছয় বছরের যে চুক্তি তাতে শুধু ভারতীয় উপমহাদেশে খেলা স