২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসনের তোপে বিপর্যস্ত নিউজিল্যান্ড

কেভিন পিটারসেনের সেঞ্চুরি (১১৫) আর টিম অ্যামব্রোসের ফিফটির (৬৭) সঙ্গে শুক্রবার স্টুয়ার্ট ব্রডের ফিফটিও যোগ হওয়ায় এমনিতেই হতাশায় ডুবেছিল নিউজিল্যান্ড। ৫ উইকেটে ৮৬ থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৬৪ রানে অল আউট হলে শুরুর তৃপ্তির লেশটুকু থাকে কী করে! তা তৃপ্তি যদি মুছে গিয়ে থাকে শেষ দিকে পিটারসেন, অ্যামব্রোস, ব্রড আর অ্যান্ডারসনের (২৮) ব্যাটিংয়ে, তাহলে নিউজিল্যান্ডের বড় ইনিংস গড়ার স্বপ্ন প্রায় মুছে দিয়েছেন অ্যান্ডারসন একা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

নটিংহ্যাম, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেভিন পিটারসেনের সেঞ্চুরি (১১৫) আর টিম অ্যামব্রোসের ফিফটির (৬৭) সঙ্গে শুক্রবার স্টুয়ার্ট ব্রডের ফিফটিও যোগ হওয়ায় এমনিতেই হতাশায় ডুবেছিল নিউজিল্যান্ড। ৫ উইকেটে ৮৬ থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৬৪ রানে অল আউট হলে শুরুর তৃপ্তির লেশটুকু থাকে কী করে! তা তৃপ্তি যদি মুছে গিয়ে থাকে শেষ দিকে পিটারসেন, অ্যামব্রোস, ব্রড আর অ্যান্ডারসনের (২৮) ব্যাটিংয়ে, তাহলে নিউজিল্যান্ডের বড় ইনিংস গড়ার স্বপ্ন প্রায় মুছে দিয়েছেন অ্যান্ডারসন একা। ডান হাতি এই ফাস্টবোলার জেমি হাও (৪০) রেডমন্ড (১), ম্যাককালাম (৯), রস টেলর (২১), ফ্লিন (০) আর ওরামকে (৭) সাজঘরমুখো মিছিলে বাধ্য করায় ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৯৬! ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। সফরকারীদের বিপর্যয়ে বাধা হয়ে আলোকস্বল্পতা। এ কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সাময়িকভাবে থামতে হয় অ্যান্ডারসনকেও। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৩০ ঘ.