২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পাকিন্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য শহীদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, "এ মাসের শেষ দিকের এশিয়া কাপের জন্য এটা আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক সিরিজ হবে। এর আগে আমরা দেশে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলেছি। কিন্তু এবার বাংলাদেশের সাথে ভারতও আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 08:13 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পাকিন্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য শহীদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, "এ মাসের শেষ দিকের এশিয়া কাপের জন্য এটা আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক সিরিজ হবে। এর আগে আমরা দেশে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলেছি। কিন্তু এবার বাংলাদেশের সাথে ভারতও আছে।" পেসার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ দলে না থাকায় কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "কিছুটাতো প্রভাব পড়বেই। তবে ক্রিকেট ১১ জনের খেলা। এখানে সবার চেষ্টাতেই জয় সম্ভব।" অভিজ্ঞ ও তরুন উভয় ধরণের ক্রিকেটারদের নিয়ে গড়া এবারের পাকিস্তান দল ভালো খেলবে বলেও আশা প্রকাশ করেন আফ্রিদি। ১৯৯৯ এর বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য অঘটন ছিল কিনা পুরনো এ প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, "বাংলাদেশ একটি শক্তিশালী দল। পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য কোনো অঘটন ছিল না। পরবর্তী সময়ে তারা অস্ট্রেলিয়া ও ভারতকে হারিয়ে তা প্রমাণ করেছে।" রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শোয়েব মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে ভারতীয় দল আসবে সিরিজ শুরুর দিন রোববার সকালে। মঙ্গলবার তারা পাকিস্তানের মুখোমুখি হবে। শেরে বাংলা স্টেডিয়ামে চারটি একদিনের ম্যাচ হবে দিবারাত্রি। একই ভেন্যুতে আগামী ১৪ জুন ফাইনাল খেলবে শীর্ষ দুই দল । পাকিস্তান ক্রিকেট দলে রয়েছেন: শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, নাসির জামসেদ, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল খান, উমর গুল, সোহেল তানভীর, রাও ইফতিখার, ওয়াহাব রিয়াজ, নোমানুল্লাহ, ফাওয়াদ আলম ও বাজিদ খান। সিরিজের সময়সূচি: জুন ৮ বাংলাদেশ বনাম পাকিস্তান জুন ১০ ভারত বনাম পাকিস্তান জুন ১২ বাংলাদেশ বনাম ভারত জুন ১৪ ফাইনাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএআর/এসকে/১৪০৪ঘ.