২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

কেভিন পিটারসেনের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। এক পর্যায়ে ৮৬ রানে ৫ উইকেট হারালেও চা বিরতির পর তাদের স্কোর ৫ উইকেটে ২২৪। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শুরুটা বেশ ভালো হয়েছিল নিউজিল্যান্ডের। ড্যানিয়েল ভেট্টোরি টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। খুব তাড়াতাড়িই অ্যালস্টেয়ার কুককে (৬) সাজঘরে পাঠান কাইল মিলস। স্কোর তখন মাত্র ১৪। দলকে ৪৪-এ রেখে অধিনায়ক ভনও (১৬) বোল্ড হয়ে যান ও'ব্রায়েনের বলে। তারপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর বিপদ বাড়তে দেননি অ্যান্ড্রু স্ট্রাউস আর কেভিন পিটারসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

নটিংহ্যাম, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেভিন পিটারসেনের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। এক পর্যায়ে ৮৬ রানে ৫ উইকেট হারালেও চা বিরতির পর তাদের স্কোর ৫ উইকেটে ২২৪। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শুরুটা বেশ ভালো হয়েছিল নিউজিল্যান্ডের। ড্যানিয়েল ভেট্টোরি টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। খুব তাড়াতাড়িই অ্যালস্টেয়ার কুককে (৬) সাজঘরে পাঠান কাইল মিলস। স্কোর তখন মাত্র ১৪। দলকে ৪৪-এ রেখে অধিনায়ক ভনও (১৬) বোল্ড হয়ে যান ও'ব্রায়েনের বলে। তারপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর বিপদ বাড়তে দেননি অ্যান্ড্রু স্ট্রাউস আর কেভিন পিটারসেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির আবার মিলস আর ও'ব্রায়েনের তোপের মুখে পড়েছে ইংল্যান্ড। তাই বিরতির আগের ২ উইকেটে ৮৪ থেকে দেখতে দেখতেই স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৮৬! স্ট্রাউস (৩৭), বেল (০) এবং কলিংউড (০) মাত্র ১২ বল আর ২ রানের ব্যাবধানে আউট। এ পর্যন্ত ইংলিশ ব্যাটসম্যানদের সবচেয়ে বড় হন্তারক কাইল মিলস। ৪৭ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। বাকি দুটো উইকেট ও'ব্রায়েনের (২/৪৩)। তারপর অবশ্য আবার ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। কেভিন পিটারসেন টেস্ট ক্রিকেটে দ্বাদশ সেঞ্চুরি (১০৭*) আর টিম অ্যামব্রোস ফিফটি (৫৩*) করে স্কোরটাকে দু'শ পার করিয়ে দেন। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২০৩ ঘ.