নটিংহ্যাম, ৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রেকর্ড গড়ে ফেলেছে ইংল্যান্ড! তবে ম্যাচ জিতে নয়, ১২৩ বছরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো টানা পঞ্চম টেস্টে অপরিবর্তিত দল রেখে। হ্যাঁ, বৃহস্পতিবার ট্রেন্টব্রিজেও আগের চার টেস্টের মতোই অপরিবর্তিত থাকছে মাইকেল ভনের দল। ওদিকে প্রথম টেস্ট হেরে সিরিজে ০-১-এ পিছিয়ে থাকা নিউজিল্যান্ড সম্ভবত এ ম্যাচে উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালামকে খেলাবে নিয়মিত ব্যাটসম্যান হিসেবে। সেক্ষেত্রে কিপিং গ্লাভস পরবেন রিজার্ভ কিপার গেরেথ হপকিন্স। নিউজিল্যান্ড তাদের দল চূড়ান্ত করবে ম্যাচ শুরুর আগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২২০৫ ঘ.
bdnews24