মুম্বাই, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- টস জিতে আগে ব্যাট না করার জন্য এখন নিশ্চয়ই আফসোস করেছেন বীরেন্দর শেবাগ। শেন ওয়াটসন, ইউসুফ পাঠান, গ্রায়েম স্মিথ আর স্বপ্নীল আসনোদকারদের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৯২ করলেও ওয়াটসন, মুনাফ প্যাটেল, শেন ওয়ার্নদের বোলিংয়ের কোনো জবাবই খুঁজে পায়নি শেবাগের দিল্লি ডেয়ারডেভিলস। পরিনামে ১৬.২ ওভারেই তারা মাত্র ৮৭ রানে অলআউট, যার অর্থ , ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনাল ১০৫ রানে জিতে ফাইনালে উঠে গেছে রাজস্থান।
টস জিতে শেবাগ ভেবেছিলেন আগে ব্যাট করতে পাঠিয়ে রাজস্থান রয়্যালসকে অল্পতে শেষ করা যাবে, আর তা পারলে জয় পেতে কতক্ষণ! কিন্তু গ্রায়েম স্মিথ (২১ বলে ৫ চারে ২৫) আর স্বপ্নীল আসনোদকার (২১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৩৯) সেই হিসেবটাকে ভুল প্রমান করে দুর্দান্ত এক সূচনা দেন। অবশ্য ফারবিজ মাহরুফ এই দুজনের পর সোহেল তানভিরকেও (৫) ফেরানোয় দারুণভাবে ম্যাচে ফিরেছিল দিল্লি। ৬.৪ ওভারে বিনা উইকেটে ৬৫ থেকে ১৩ বল পর রাজস্থান রয়্যালসের স্কোর হয়ে গিয়েছিল ৩ উইকেটে ৭৬। শেন ওয়াটসন (২৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২) আর ইউসুফ পাঠানের (২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৫) ঝড়ো ব্যাটিং তারপরও বড় স্কোরই এনে দেয় শেন ওয়ার্নের দলকে। মাহরুফ (৩/৩৪) ৩টি এবং ইয়ো মহেশ (২/৫০) আর অমিত মিশ্র (২/৩৭) দুটি করে উইকেট নিয়েও দিল্লির জয়ের লক্ষ্যটাকে সহজ রাখতে পারেননি।
শুরুটা ভালো হলে তারপরও আশা থাকতো দিল্লির। সে আশার গুড়েও বালি ঢেলে দেন শেন ওয়াটসন (৩/১০)। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শেবাগ (৩) পুল করতে গিয়ে ফাইন লেগে তানভিরের ক্যাচ, চতুর্থ ওভারের শেষ বলে গম্ভির (১১) বোল্ড আর ষষ্ঠ ওভারে শিখর ধাওয়ান রবীন্দ্র জাদেজার ক্যাচ
bdnews24