২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপের শেষে ভালো আসেই - এটাই এখন আশরাফুলের দর্শন

প্রতিটা সিরিজ শুরুর আগেই রানে ফেরার কথা বলেন তিনি। কিন্তু রানে আর ফেরা হয় না। গত বেশ কিছুদিন ধরে এভাবেই চলতে থাকায় ত্যক্ত-বিরক্ত মোহাম্মদ আশরাফুল এবার অন্ধকার শেষে আলোর রেখা দেখতে পাচ্ছেন। কারণ বাংলাদেশ অধিনায়ক মনে-প্রাণে বিশ্বাস করেন, "খারাপ দিনের শেষে ভালো দিন আসেই। আমি এটা খুব বিশ্বাস করি। অনেক তো খারাপ দিন গেল। এবার আশা করি ভালো দিন আসবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিটা সিরিজ শুরুর আগেই রানে ফেরার কথা বলেন তিনি। কিন্তু রানে আর ফেরা হয় না। গত বেশ কিছুদিন ধরে এভাবেই চলতে থাকায় ত্যক্ত-বিরক্ত মোহাম্মদ আশরাফুল এবার অন্ধকার শেষে আলোর রেখা দেখতে পাচ্ছেন। কারণ বাংলাদেশ অধিনায়ক মনে-প্রাণে বিশ্বাস করেন, "খারাপ দিনের শেষে ভালো দিন আসেই। আমি এটা খুব বিশ্বাস করি। অনেক তো খারাপ দিন গেল। এবার আশা করি ভালো দিন আসবে।" বুধবার বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতিও শুরু হল ভালো দিনগুলোর 'ফ্ল্যাশব্যাক' দিয়েই। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিং প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা। তার আগে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মিরপুরের হোটেল প্রিন্সে হয়েছে এক ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন। যেখানে বাংলাদেশ ক্রিকেটের অতীতের সোনালী মুহূর্তগুলোর রেকর্ড দেখেছেন আশরাফুলরা। কার্ডিফে অস্ট্রেলিয়া বধ থেকে শুরু করে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের চুম্বক অংশগুলো দেখতে দেখতে অধিনায়কের মনে একটা দুঃখবোধও জেগেছে, "কতোদিন হয়ে গেল আমরা কোনো বড় ম্যাচ জিতি না। সেই বিশ্বকাপের পর থেকে তো ভালোও খেলছি না।" ভিডিও প্রেজেন্টেশনে এমনকি স