২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে পরীক্ষাই বাদ দেবেন আশরাফুল

একদিকে থাকবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার চিন্তা, আরেকদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশন। দুয়েমিলে আবার মোহাম্মদ আশরাফুলের দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে না তো? এসব ক্ষেত্রে যখন দুটোই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। সাকিব আল হাসান যেমন পরীক্ষা ভালো দেওয়ার জন্য খেলা থেকে ছুটিই নিয়ে ফেলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একদিকে থাকবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার চিন্তা, আরেকদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশন। দুয়েমিলে আবার মোহাম্মদ আশরাফুলের দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে না তো? এসব ক্ষেত্রে যখন দুটোই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। সাকিব আল হাসান যেমন পরীক্ষা ভালো দেওয়ার জন্য খেলা থেকে ছুটিই নিয়ে ফেলেছেন। মঙ্গলবার এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই নির্বাচক নাঈমুর রহমান দুর্জয় বললেন,"আশরাফুলের সঙ্গে আমার কথা হয়েছে। ও বলেছে ওর কাছে খেলাটাই প্রাধাণ্য পাচ্ছে বেশি। যদি পরীক্ষার কারণে খেলা বাধাগ্রস্ত হয় তাহলে ও পরীক্ষাটাই বাদ দেবে।" ২৯ মে থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। পরীক্ষা দিচ্ছেন জাতীয় দলের আরেক ব্যাটিং স্তম্ভ আফতাব আহমেদও। কিন্তু আশরাফুলের খেলার জন্য পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টা ভালো দেখায় না, এমনটি নাঈমুর মনে করেন না এ কারণে, "ক্যারিয়ারে ও ক্রিকেট খেলা নিয়ে যতটা ভেবেছে, পড়াশোনা নিয়ে ততটা ভাবেনি। গত কয়েক বছরে তো নয়ই। তাছাড়া এখন অনেক বড় দায়িত্ব ওর ওপর।" তবে পাশে বসা প্রধান নির্বাচক রফিকুল আলম এ-ও জানালেন, পরীক্ষার দিন আশরাফুলের জন্য আলাদা প্র্যাকটিসসূচী করা হচ্ছে, যাতে পরীক্ষাটা দিয়ে এসে প্র্যাকটিস করতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ২২১৪ ঘ.