২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য শেষ দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৪১ রান, হাতে রয়েছে ৯ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 05:08 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কিংস্টন, জ্যামাইকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য শেষ দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৪১ রান, হাতে রয়েছে ৯ উইকেট। কিংস্টনের স্যাবাইনা পার্কে এই ম্যাচের চতুর্থ দিনে রোববার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৭ রানে শেষ করে দিয়েছে স্বাগতিকরা, তারপর দিনশেষে ১ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৪৬ রান। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৩১ ও ওয়েস্ট ইন্ডিজ ৩১২ রান করেছিল। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৪৩১ ও ১৬৭ (সাইমন্ডস ৭৯, হজ ২৭, হ্যাডিন ২৩; ব্র্যাভো ৪/৪৭, পাওয়েল ৩/৩৬, এডওয়ার্ডস ৩/৪০) ওয়েস্ট ইন্ডিজ : ৩১২ ও ৪৬/১ (স্মিথ অপ. ১৯, পার্চমেন্ট ১৫; ক্লার্ক ১/১১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫