২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের সেঞ্চুরির পর পাওয়েল-এডওয়ার্ডসের তোপ

ব্রায়ান লারার অবসরের পর দৃশ্যটা প্রায় নিয়মিত। টেলএন্ডারদের নিয়ে শিবনারায়ণ চন্দরপলের লড়াইয়ের দৃশ্য শনিবার আবার দেখা গেল কিংস্টনের স্যাবাইনা পার্কে। ব্রেট লি'র বলে মাথার পেছনে আঘাত পেয়েও দমে যাননি চন্দরপল, দারুণ এক সেঞ্চুরি করে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৩১২ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

কিংস্টন, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রায়ান লারার অবসরের পর দৃশ্যটা প্রায় নিয়মিত। টেলএন্ডারদের নিয়ে শিবনারায়ণ চন্দরপলের লড়াইয়ের দৃশ্য শনিবার আবার দেখা গেল কিংস্টনের স্যাবাইনা পার্কে। ব্রেট লি'র বলে মাথার পেছনে আঘাত পেয়েও দমে যাননি চন্দরপল, দারুণ এক সেঞ্চুরি করে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৩১২ রানে। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঘোর বিপদের মধ্যে অস্ট্রেলিয়া। চন্দরপলের লড়াই করার মানসিকতায় উজ্জীবিত ফিদেল এডওয়ার্ডস ও ড্যারেন পাওয়েলের তোপে তৃতীয় দিনশেষে ১৭ রান তুলতেই পন্টিংয়ের দলের চার ব্যাটসম্যান আউট! সব মিলিয়ে ৬ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে ১৩৬ রানে। আগের দিনের ৩ উইকেটে ১১৫ রান নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মাত্র একটাই উইকেট হারিয়েছে। চন্দরপলের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৮ রানের দারুণ এক জুটি গড়া রুনাকো মর্টন মধ্যাহ্ন বিরতির খানিকক্ষণ আগে ম্যাকগিলের বলে ক্যাচ দিয়েছেন স্টুয়ার্ট ক্লার্ককে। তার ৬৭ রানের ইনিংসে ছিল ১০টা বাউন্ডারি ও দুটো ছক্কা। মর্টনের বিদায়ের পর ডুইন ব্রাভোর সঙ্গে ৬৪ রানের আরেকটা কার্যকর জুটি গড়েছেন চন্দরপল। এই জুটিতে ব্রাভোর অবদানই বেশি। ৬০ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় গড়ে ওঠা ব্রাভোর ৪৬ রানের আক্রমণাত্মক ইনিংসের সমাপ্তি টানেন ব্রেট লি। এর পর ব্রেট লি ও মিশেল জনসনের তোপে একে একে ফিরে যান দীনেশ রামদিন (০), ড্যারেন স্যামি (০), পাওয়েল (৩) ও এডওয়ার্ডস (১)। এর মাঝেই ব্রেট লি'র একটি খাটো লেন্থের বল 'ডাক' করতে গিয়ে মাথায় আঘাতও পান চন্দরপল। তবে তাতে তিনি ঘাবড়ে যাননি। কিছুক্ষণ শুশ্র