২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের প্রাথমিক দলে অলক-মুশফিক

জাতীয় দলে ফেরার পথে আছেন মুশফিকুর রহিম এবং অলক কাপালি। এশিয়া কাপের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এবারের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা এই দুই সাবেক জাতীয় দলের ক্রিকেটার। ২৪ জুন থেকে ৭ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রাথমিক দলে এছাড়াও আছেন ঘরোয়া ক্রিকেটে পারফরম করা বেশ কিছু তরুণ। এর মধ্যে একেবারে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঈম ইসলাম, রুবেল হোসেন এবং ডলার মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় দলে ফেরার পথে আছেন মুশফিকুর রহিম এবং অলক কাপালি। এশিয়া কাপের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এবারের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা এই দুই সাবেক জাতীয় দলের ক্রিকেটার। ২৪ জুন থেকে ৭ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রাথমিক দলে এছাড়াও আছেন ঘরোয়া ক্রিকেটে পারফরম করা বেশ কিছু তরুণ। এর মধ্যে একেবারে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঈম ইসলাম, রুবেল হোসেন এবং ডলার মাহমুদ। ২৫ সদস্যের প্রাথমিক দল : মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিকি, মাহমুদুল্লা রিয়াদ, তামিম ইকবাল, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, ধীমান ঘোষ, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মেহরাব হোসেন জুনিয়র, মোশাররফ হোসেন, রুবেল হোসেন, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, নাদীফ চৌধুরী, অলক কাপালি এবং সাজেদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৪৫ঘ.