মুম্বাই, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেষ পর্যন্ত আইপিএল-এ ফিফটির দেখা পেলেন শচীন টেন্ডুলকার। কিন্তু তার দ্রুতগতির ফিফটিও মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেনি। পাঁচ-পাঁচটি রান আউটের মাশুল দিয়ে বুধবার পাঞ্জাব কিংস ইলেভেনের কাছে মাত্র ১ রানে হেরে গেছে টেন্ডুলকারের দল। আর এই নাটকীয় জয় দিয়ে পাঞ্জাবের সেমিফাইনাল উত্তরণও প্রায় নিশ্চিত। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম পরাজয়ের পরও শেষ চারে ওঠার আশা শেষ হয়ে যায়নি মুম্বাইয়ের। ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯০ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন জয়াসুরিয়া। ১২ বলে ২০ রান করা 'মাতারা হারিকেন'কে শ্রীশান্ত এলবিডব্লুর ফাঁদে ফেললেও ডুইন স্মিথকে নিয়ে ভালোভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন টেন্ডুলকার। কিন্তু স্মিথের (১৬ বলে ২০) রানআউটে বাধা পায় সেই প্রচেষ্টা।
তারপরও অভিষেক নায়ারের সঙ্গে টেন্ডুলকারের ৪৬ রানের জুটি আশা জাগিয়ে রেখেছিল মুম্বাইয়ের। ১৮ বলে দুই ছক্কায় নায়ার আউট হলেও 'লিটল জিনিয়াস'-এর উপস্থিতি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। কিন্তু ১২টি বাউন্ডারিসহ ৪৬ বলে ৬৫ রান করা টেন্ডুলকার রানআউটের খাঁড়ায় কাটা পড়লে আবারো ধাক্কা খায় সেই স্বপ্ন। পরের ওভারে যুবরাজ উথাপ্পা (৯) ও পোলককে (০) ফিরিয়ে দিলে উল্টো পাঞ্জাবই জয়ের স্বপ্ন দেখতে শুরু। শেষ দুই ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ২৭ রান, ক্রিজে টেলএন্ডাররা --- পাঞ্জাব তখন জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত।
কিন্তু তখনো অনেক নাটকীয়তা বাকি ছিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রানের। ভিআরভি সিংয়ের করা প্রথম বলেই ছক্কা মারলেন চিটনিস। সেটা আবার 'নো' বল ছিল। পরের বলে বাউন্ডারি মেরে লক্ষ্যটাকে ৫ বলে ৮ রানে নামিয়ে আনলেন চিটনিস। কিন্তু তার পরের বলেই তিনি রানআউট। ১৫ রান করা চিটনিসের বিদায়ের পরও আশা বেঁচেছিল মুম্বাইয়ের। শেষ ২ বলে দরকার ছিল ৪ রান। ইয়েলিগাতি ২ রান নেয়ায় শেষ বলে দরকার হয় ২ রানের। কিন্তু পাঞ্জাবের অধিনায়ক যুবরাজ ইয়েলিগাতিকে রানআউট করে নাটকীয় জয় এনে দেন দলকে। শেষ ওভারে নেহরার রানআউটও মুম্বাইয়ের পরাজয়ের অন্যতম কারণ।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ে নেমেই সাফল্যের দেখা পেয়েছিলেন টেন্ডুলকার। প্রথম ওভারেই শন পোলকের বলে জেমস হোপস (০) আউট। কিন্তু এক অস্ট্রেলিয়ানের বিদায়ে ব্যাট করার সুযোগ এনে দেয় আরেক অস্%৩
bdnews24