২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসরশিপ স্বত্ত্ব পেল এক্সিওম

বেশ কিছুদিন ঝুলে থাকার পর অবশেষে একটা রফা হল ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসরশিপের। একটি ভারতীয় প্রতিষ্ঠান সাড়ে সাত লাখ ডলার দেওয়ার আগ্রহ দেখানোতেই এতো বিলম্ব। কিন্তু শেষপর্যন্ত তারা আর সাড়া না দেওয়ায় ৮ জুন থেকে অনুষ্ঠেয় সিরিজের টাইটেল স্পনসরশিপ স্বত্ত্ব পেয়েছে এক্সিওম টেকনোলজিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বেশ কিছুদিন ঝুলে থাকার পর অবশেষে একটা রফা হল ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসরশিপের। একটি ভারতীয় প্রতিষ্ঠান সাড়ে সাত লাখ ডলার দেওয়ার আগ্রহ দেখানোতেই এতো বিলম্ব। কিন্তু শেষপর্যন্ত তারা আর সাড়া না দেওয়ায় ৮ জুন থেকে অনুষ্ঠেয় সিরিজের টাইটেল স্পনসরশিপ স্বত্ত্ব পেয়েছে এক্সিওম টেকনোলজিস। যারা টেন্ডার প্রক্রিয়া শেষে সমঝোতায় সর্বোচ্চ সাড়ে ছয় লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা) দর হাঁকে। এই বিপণণ সংস্থাটি গত ফেব্র"য়ারিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজেরও টাইটেল স্পনসরশিপ কিনেছিল। পরে যেটি হয় ওয়ারিদ সিরিজ। ইনস্টেডিয়া অ্যাডভার্টাইজিং রাইটসের এক ও দুই নাম্বার প্যাকেজ কারা পাচ্ছে সেটা আগেই নির্ধারিত হয়ে ছিল। ৩ লাখ ২৪ হাজার ডলারে (২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা) এক নাম্বার প্যাকেজ পেয়েছে ইন্ডাস অ্যাডকম। আর বটমলাইন পেয়েছে দুই নাম্বার প্যাকেজ যেটির মূল্যমান ৯৫ হাজার ডলার (৬৬ লাখ ৫০ হাজার টাকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.