২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনের সেন্টার অফ এক্সিলেন্সে বাংলাদেশের দুই ক্রিকেটার

প্রতি বছরই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেন্টার অফ এক্সিলেন্স প্রোগ্রামের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন বাংলাদেশের দু'জন করে ক্রিকেটার। এবারো তার ব্যতিক্রম হয়নি। গ্রামীণফোন-বিসিবি একাডেমীর খেলোয়াড় দেলোয়ার হোসেন এবং ইমরুল কায়েস পেয়েছেন সেই সুযোগ। তাদের সঙ্গী হয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স কোচ গোলাম ফারুক সুরুও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতি বছরই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেন্টার অফ এক্সিলেন্স প্রোগ্রামের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন বাংলাদেশের দু'জন করে ক্রিকেটার। এবারো তার ব্যতিক্রম হয়নি। গ্রামীণফোন-বিসিবি একাডেমীর খেলোয়াড় দেলোয়ার হোসেন এবং ইমরুল কায়েস পেয়েছেন সেই সুযোগ। তাদের সঙ্গী হয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স কোচ গোলাম ফারুক সুরুও। পেসার দেলোয়ার এবং কোচ সুরু ইতিমধ্যেই ব্রিসেবেনে পৌছে গেছেন। ওপেনিং ব্যাটসম্যান ইমরুল যাবেন ২৩ মে। সেন্টার অফ এক্সিলেন্স প্রোগ্রাম ১৯ মে শুরু হয়ে চলবে ১৩ জুন পর্যন্ত। প্রসঙ্গত গত বছর এই প্রোগ্রামে অংশ নিতে পেসার ডলার মাহমুদ ও ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমিকে পাঠিয়েছিল বিসিবি। কোচ হিসেবে গিয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.