২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরামের সেঞ্চুরিতে লর্ডস টেস্ট নিষ্প্রাণ ড্র

১১৫ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়ে লর্ডস টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু জ্যাকব ওরামের সেঞ্চুরিতে স্বাগতিকদের সেই স্বপ্ন পূরণ হয়নি। নিষ্প্রাণ ড্রতেই শেষ হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সোমবার পঞ্চম ও শেষ দিনে কিউইরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৯ রান তোলার পর ম্যাচটা ড্র ঘোষণা করেছেন দুই আম্পায়ার সাইমন টফেল ও স্টিভ বাকনর। কিউইরা তখন ২২৭ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লন্ডন, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১১৫ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়ে লর্ডস টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু জ্যাকব ওরামের সেঞ্চুরিতে স্বাগতিকদের সেই স্বপ্ন পূরণ হয়নি। নিষ্প্রাণ ড্রতেই শেষ হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সোমবার পঞ্চম ও শেষ দিনে কিউইরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৯ রান তোলার পর ম্যাচটা ড্র ঘোষণা করেছেন দুই আম্পায়ার সাইমন টফেল ও স্টিভ বাকনর। কিউইরা তখন ২২৭ রানে এগিয়ে। বিনা উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা প্রথম ধাক্কা খেয়েছে ষষ্ঠ ওভারে। চতুর্থ দিনশেষে ১৪ রানে অপরাজিত থাকা অভিষিক্ত অ্যারন রেডমন্ড আর মাত্র ৩ রান করে অ্যান্ডারসনের বলে স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন। ৪৭ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি আঘাত! তিন নম্বরে নামা জেমস মার্শাল কোনো রান না করেই সাইডবটমের বলে এলবিডব্লু । পরের ব্যাটসম্যান রস টেলরও এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। তবে ২০ রান করা টেলরের উইকেট নিয়েছেন পানেসার। ৯৯ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পরের উইকেটটা স্টুয়ার্ট ব্রডের। ৬৮ রান করা জেমি হাওকে অ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১৫ রানে ৪ উইকেট হারিয়ে কিউইরা পরাজয়ের শঙ্কার সামনে পড়লেও সেই শঙ্কা দূর হয়েছে ওরামের দারুণ এক সেঞ্চুরিতে। ১৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ১০১ রান করা ওরামকে সাইডবটম বোল্ড করলেও ততক্ষণে নিউজিল্যান্ড নিরাপদ জায়গায়। ব্রেন্ডন ম্যাককালামের ২৪ ও আরেক অভিষিক্ত ড্যানিয়েল ফ্লিনের অপরাজিত ২৯ রানও নিশ্চিন্ত অবস্থানে পৌঁছে দিতে সাহায্য করেছে নিউজিল্যান্ডকে। অ্যান্ডারসন ও সাইডবটম নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ৪৮ রানের পাশাপাশি ৫ উইকেট নেয়ার পুরস্কার হিসাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩০০ঘ.