২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের অগ্রযাত্রায় বৃষ্টি আর আলোর স্বল্পতার বাধা

রায়ান সাইডবটম ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৭৭ রানে শেষ করে দেয়ার পর থেকেই লর্ডস টেস্টে ইংল্যান্ড বেশ ভালো অবস্থায়। প্রথম টেস্টে স্বাগতিকদের অবস্থা আরো সুদৃঢ় হয় বিনা উইকেটে ৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায়। তবে শনিবার ম্যাচের তৃতীয় দিনে বেশি দূর এগোতে পারেনি ইংলিশরা। কারণ বৃষ্টি আর আলোর স্বল্পতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লন্ডন, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রায়ান সাইডবটম ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৭৭ রানে শেষ করে দেয়ার পর থেকেই লর্ডস টেস্টে ইংল্যান্ড বেশ ভালো অবস্থায়। প্রথম টেস্টে স্বাগতিকদের অবস্থা আরো সুদৃঢ় হয় বিনা উইকেটে ৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায়। তবে শনিবার ম্যাচের তৃতীয় দিনে বেশি দূর এগোতে পারেনি ইংলিশরা। কারণ বৃষ্টি আর আলোর স্বল্পতা। তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৮.৫ ওভার। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৮৯ রান। অ্যালিস্টার কুক ৫৩ ও অ্যান্ড্রু স্ট্রাউস ৩১ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/২২২৬ ঘ.