২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শ্রীলঙ্কা দলে জয়াসুরিয়া

সনাৎ জয়াসুরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের 'অবিচুয়ারি' লিখে ফেলা বোধহয় কিছুতেই সম্ভব নয়! বাজে ফর্মের কারণে গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি। তবে আইপিএল-এ দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেতে দেরি হলো না 'মাতারা হারিকেন'-এর। আগামী ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে জায়গা করে নিয়েছেন জয়াসুরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

কলম্বো, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সনাৎ জয়াসুরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের 'অবিচুয়ারি' লিখে ফেলা বোধহয় কিছুতেই সম্ভব নয়! বাজে ফর্মের কারণে গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি। তবে আইপিএল-এ দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেতে দেরি হলো না 'মাতারা হারিকেন'-এর। আগামী ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে জায়গা করে নিয়েছেন জয়াসুরিয়া। ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হঠাৎ করেই ফর্ম হারিয়ে ফেলেছিলেন। সর্বশেষ ২০ ইনিংসে একটিও ফিফটি পাননি, সর্বোচ্চ রান ছিল ৪১। এই বাজে ফর্মের মাশুল দিয়ে ক্যারিবীয় সফরে উপেক্ষিত ছিলেন তিনি। তবে সেই উপেক্ষার জবাব আইপিএল-এর প্রথম আসরে দারুণভাবেই দিচ্ছেন জয়াসুরিয়া। গত বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার ৪৮ বলে ১১টি ছক্কাসহ অপরাজিত ১১৪ রানের বিস্ফোরক ইনিংসটার পর শ্রীলঙ্কার নির্বাচকরা আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। ওয়ানডের সর্বকালের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যানকে এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রেখেছেন তারা। জয়াসুরিয়া সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে সুবিধা করতে না পারা ওপেনার উপুল থারাঙ্গা। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা মুত্তিয়া মুরালিধরনও ফিরেছেন দলে। অলরাউন্ডার ফারভিজ মাহারুফ ও পেসার দিলহারা ফার্নান্দোও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন। এই দু জনকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে দুই পেসার থিলান তুষারা ও ইশারা অমরাসিংহেকে। শ্রীলঙ্কা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (সহ-অধিনায়ক), সনাৎ জয়াসুরিয়া, মাহেলা উদাওয়াত্তে, তিলকরতে