২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশ্রর হ্যাটট্রিকে দিল্লির ১২ রানের জয়

শেষ ওভারে ডেকান চার্জার্সের দরকার ছিল ১৫ রান। কিন্তু দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে শেষ করে দেন ডেকানের সম্ভাবনা। সবমিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি এবং ১২ রানের জয় এনে দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে। দিল্লির দেয়া ১৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ডেকান ২০ ওভারে করতে পারে ৯ উইকেটে ১৮২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

দিল্লি, ১৫মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শেষ ওভারে ডেকান চার্জার্সের দরকার ছিল ১৫ রান। কিন্তু দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে শেষ করে দেন ডেকানের সম্ভাবনা। সবমিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি এবং ১২ রানের জয় এনে দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে। দিল্লির দেয়া ১৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ডেকান ২০ ওভারে করতে পারে ৯ উইকেটে ১৮২। আফ্রিদির ১৪ বলে ৩৩, রোহিত শর্মার ১৮ বলে ৩৫, ভেনুগোপাল রাওয়ের ১৮ বলে ৩৪ এবং স্কট স্টাইরিসের ২৮ বলে ২৯ রানের ইনিংস চারটি ডেকানকে নিয়ে গিয়েছিল একেবারে জয়ের কাছাকাছি, কিন্তু শেষ ওভারে মিশ্রর বোলিংয়ে এলোমেলো হয়ে যায় সব। এর আগে টস জিতে ডেকান চার্জার্স প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লিকে। গৌতম গম্ভীরের ৪৮ বলে ৭৯ এবং শিখর ধাওয়ানের ৫২ বলে ৬৮ রানের ইনিংস দুটোর ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৯৪। দশম ম্যাচে এটা ডেকানের অষ্টম পরাজয়, যাতে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা একরকম শেষই বলা যায়। সমান ম্যাচে দিল্লির পঞ্চম জয়; সুবাদে সেমিফাইনালের লড়াইয়ে তারা টিকে থাকল ভালোমতোই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩৫৫ঘ.