ঢাকা, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে মোহামেডানকে অতি সহজে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। রফিক, জিয়া ও তালহা নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে সগীর হোসেনের ৬৭ ও শাহরিয়ার নাফীসের ৬২ রানের দুটো অপরাজিত ইনিংসের সুবাদে ২১.২ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০০ঘ.
bdnews24