২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ মে থেকে জাতীয় ক্রিকেটের চূড়ান্ত পর্ব

সাত দল শেষ আটে নাম লিখিয়ে ফেলেছিল আগেই। মঙ্গলবার রংপুরকে নিয়ে পুরো হয়েছে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের লাইনআপ। রাজশাহী অঞ্চলের শেষ ম্যাচে স্বাগতিকদের ১২২ রানে হারিয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে তারা। রংপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, বরিশাল, সিলেট ও নীলফামারী- এই আটটি দলকে নিয়ে ১৭ মে থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। এই পর্ব হবে নকআউট ভিত্তিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাত দল শেষ আটে নাম লিখিয়ে ফেলেছিল আগেই। মঙ্গলবার রংপুরকে নিয়ে পুরো হয়েছে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের লাইনআপ। রাজশাহী অঞ্চলের শেষ ম্যাচে স্বাগতিকদের ১২২ রানে হারিয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে তারা। রংপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, বরিশাল, সিলেট ও নীলফামারী- এই আটটি দলকে নিয়ে ১৭ মে থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। এই পর্ব হবে নকআউট ভিত্তিক। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করা রংপুর ২৮১ রানের পাহাড় গড়ে। সর্বোচ্চ ৭৬ রান এসেছে ম্যান অফ দি ম্যাচ আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে। এছাড়া ৭০ রান করেছেন ফেরদৌস। সালাউদ্দিনও করেছেন মূল্যবান ৪১ রান। জবাব দিতে নামা রাজশাহী কখনোই জেতার সম্ভাবনা জাগাতে পারেনি। তারা ৪২ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর প্যারাবোলা-নর্ম পদ্ধতি অনুযায়ী রংপুরকে ১২২ রানে বিজয়ী ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৮ঘ.