২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে দুশ্চিন্তায় পন্টিং

টেস্ট ও ওয়ানডে দুই র‌্যাংকিংয়েই দু দলের বিস্তর ব্যবধান। টেস্ট র‌্যাংকিংয়ের অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে শীর্ষে সেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম। ভারতের কাছে সিবি সিরিজে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া করলেও এখানে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

সিডনি, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ও ওয়ানডে দুই র‌্যাংকিংয়েই দু দলের বিস্তর ব্যবধান। টেস্ট র‌্যাংকিংয়ের অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে শীর্ষে সেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম। ভারতের কাছে সিবি সিরিজে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া করলেও এখানে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে। র‌্যাংকিংয়ের মতো গত এক দশকে দু দলের পারফরম্যান্সেও আকাশ-পাতাল পার্থক্য। তবু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে দুশ্চিন্তায় রিকি পন্টিং! শনিবার ক্যারিবিয়ানের উদ্দেশে সিডনি ছাড়ার আগে খানিকটা সংশয়ই ফুটে উঠলো অস্ট্রেলীয় অধিনায়কের কণ্ঠে। গত ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলীয় কোচ জন ডাইসনের অধীনে উন্নতির আভাস পাওয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে। গত বছর ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জয়ী দলটি কয়েক দিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কাকেও ওয়ানডে সিরিজে হারিয়েছে, প্রথম টেস্ট হেরে যাওয়ার পরও ড্র করেছে দুই টেস্টের সিরিজে। সা