২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে পিচ করায় ভারতীয় বোর্ডকে সতর্ক করে দিয়েছে আইসিসি

তিন দিনে ম্যাচ শেষ। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা খুব কম ঘটেনি। তবে ভারত-দক্ষিণ আফ্রিকা সর্বশেষ সিরিজের কানপুর টেস্টের সঙ্গে সেগুলোর একটা পার্থক্য আছে। আগেরগুলোয় লজ্জায় ডুবেছে পরাজিতরা, এখানে জয়ী ভারতকেও ছুঁয়েছে কলঙ্কের লজ্জা। কানপুরে বাজে পিচ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

নয়া দিল্লি, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনে ম্যাচ শেষ। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা খুব কম ঘটেনি। তবে ভারত-দক্ষিণ আফ্রিকা সর্বশেষ সিরিজের কানপুর টেস্টের সঙ্গে সেগুলোর একটা পার্থক্য আছে। আগেরগুলোয় লজ্জায় ডুবেছে পরাজিতরা, এখানে জয়ী ভারতকেও ছুঁয়েছে কলঙ্কের লজ্জা। কানপুরে বাজে পিচ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। প্রথম টেস্ট হেরে বসায় শেষ টেস্ট না জিতলে সিরিজই হেরে বসতো ভারত। সে আশঙ্কা এড়াতেই কিনা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই হাত মেলালো বোলারদের সাথে। ধূলো উড়লো পিচ থেকে, স্পিন হলো, বল লাফালো