ঢাকা, মে০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাকিস্তানের সঙ্গে প্রথম লেগের জয়টাই হয়ে থাকল মহিলা এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি। কারণ বাকি সবগুলো ম্যাচেই দলকে মেনে নিতে হয়েছে বড় ব্যবধানের হার। এই ধারা বজায় রেখে শুক্রবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের মহিলারা হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
শ্রীলঙ্কার কুরুনেগালাকে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ১২০ রান। দলের পক্ষে আয়েশা আক্তার সর্বোচ্চ ৩০ রান করেন। এর বাইরে অন্য উল্লেখযোগ্য স্কোরার সালমা (১৯), চামেলি (১৯) ও আইরিন (১৮)।
১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটস্যান সিলভার অপরাজিত ৬৬ রানের উপর ভর করে ২৫.৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কানরা। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন রুমানা।
গ্র"প পর্যায়ে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হয়েছিল দুবার করে। সে হিসেবে মোট ৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে একটি ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯২০ঘ.
bdnews24