২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাভাষ্যের জন্য আইসিসির পদ ছাড়লেন সুনীল গাভাস্কার

একটা বিশেষ দায়িত্বের কথা ভুলে বড় বিব্রতকর অবস্থায় পড়েছিলেন সুনীল গাভাস্কার। হয় আইসিসি ক্রিকেট প্রধান, নয়তো কলামিস্ট-ক্রিকেট ধারাভাষ্যকার - দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছিল। অবশেষে আইসিসির ক্রিকেট প্রধানের পদ ছেড়ে অন্য পরিচয়গুলো নিয়ে ব্যস্ত থাকারই সিদ্ধান্ত নিয়েছেন একসময় টেস্ট ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক এই সর্বকালের অন্যতম সেরা ওপেনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা বিশেষ দায়িত্বের কথা ভুলে বড় বিব্রতকর অবস্থায় পড়েছিলেন সুনীল গাভাস্কার। হয় আইসিসি ক্রিকেট প্রধান, নয়তো কলামিস্ট-ক্রিকেট ধারাভাষ্যকার - দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছিল। অবশেষে আইসিসির ক্রিকেট প্রধানের পদ ছেড়ে অন্য পরিচয়গুলো নিয়ে ব্যস্ত থাকারই সিদ্ধান্ত নিয়েছেন একসময় টেস্ট ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক এই সর্বকালের অন্যতম সেরা ওপেনার। ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে হরভজনকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে নিষিদ্ধ করায় ম্যাচ রেফারি মাইক প্রোক্টরের তীব্র সমালোচনা করেছিলেন গাভাস্কার। পত্রিকার কলামে ওভাবে সমালোচনামুখর হবার পর গত মার্চে আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভায় ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ান বোর্ডের ভূমিকার জন্য তাদেরও সমালোচনা করেছিলেন একসময় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ বেশ কিছু রেকর্ডের এই মালিক। তারপরই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দায়িত্ব অথবা কলামিস্ট