২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো কঠিন শাস্তি হতে পারে হরভজনের

শাস্তি থেকে মুক্তি পাওয়া তো দূরের কথা, বরং হরভজন সিংয়ের সামনে এখন আরো বেশি শাস্তির আশঙ্কা। শ্রীশান্তকে চড় মারার দায়ে আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া 'ভাজ্জি'কে কঠিন শাস্তি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি বার্ষিক চুক্তির ১০ থেকে ২০ শতাংশ জরিমানা হতে পারে এই বিতর্কিত অফস্পিনারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

নয়াদিল্লী, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাস্তি থেকে মুক্তি পাওয়া তো দূরের কথা, বর ং হরভজন সিংয়ের সামনে এখন আরো বেশি শাস্তির আশঙ্কা। শ্রীশান্তকে চড় মারার দায়ে আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া 'ভাজ্জি'কে কঠিন শাস্তি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি বার্ষিক চুক্তির ১০ থেকে ২০ শতাংশ জরিমানা হতে পারে এই বিতর্কিত অফস্পিনারের। গত ২৫ এপ্রিল আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস ইলেভেনের ম্যাচশেষে ন্যক্কারজনক ঘটনাটার জন্ম। সেদিন আশেপাশের সবাইকে স্তম্ভিত করে দিয়ে পাঞ্জাবের খেলোয়াড় শ্রীশান্তকে চড় মেরে বসেন মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হরভজন। চড় মারার ঘটনা টিভি ক্যামেরায় ধরা না পড়লেও শ্রীশান্তের কান্নার দৃশ্য দেখা গেছে টিভিতে। কেউ কেউ বলেছেন পাঞ্জাব ৬৬ রানে মুম্বাইকে হারিয়ে দেয়ার পর শ্রীশান্ত নাকি 'কপাল মন্দ' বলে সান্ত্বনা দিতে চেয়েছিলেন হরভজনকে। আবার কারো কারো দাবি শ্রীশান্ত নাকি উত্যক্ত করে হরভজনকে খেপিয়ে তুলেছিলেন তার বিরুদ্ধে। কিন্তু টিভি ফুটেজে শ্রীশান্তের উত্যক্ত করা কিংবা 'কপাল মন্দ' বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং দেখা গেছে ভিন্ন দৃশ্য। প্রথমে পাঞ্জাবের অধিনায়ক যুবরাজ সিংয়ের কাছে যান হরভজন। এর পর শ্রীশান্তের কাছে গিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে গালে চড় মেরে এগিয়ে যান সামনের দিকে। শ্রীশান্ত এই অপমানের জবাব দেয়ার চেষ্টা করলেও কয়েক জন সতীর্থ নিরস্ত করেন তাকে। ঠিক সে সময় হরভজনের পিছনে দাঁড়িয়ে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের কোচ লালচাঁদ রাজপুত ঘটনাটা দেখে হেসে ওঠেন। এমন লজ্জাজনক ঘটনা সহজভাবে নেয়নি আইপিএল কতর্ৃৃপক্ষ। তারা আইপিএল-এ হরভজনকে ১১ ম্যাচ সাসপেন্ড করার পাশাপাশি তার সেই ম্যাচের পুরো ম্যাচ ফি কেটে নেয়। বিসিসিআই-ও চুপচাপ বসে থাকেনি। ঘটনাটার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আহমেদাবাদের এক জন আইনজীবি সুধীর নানাভাতিকে নিযুক্ত করে তারা। বিসিসিআই সদর দপ্তরে আইপিএল কমিশনার ললিত মোদি, বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ ও জয়েন্ট সেক্রেটারি এমপি পান্ডবের সঙ্গে পুরো ঘটনাটার টিভি ফুটেজ দেখে নানাভাতি একেবারে স্তম্ভিত, "আমি যা দেখেছি তা ভীষণ মর্মান্তিক। তবে এটা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। আরো তদন্তের কাজেও এটা সাহায্য করবে আমাকে।" বিসিসিআই কর্মকর্তারাও ঘটনাটা দেখে ক্ষুব্ধ। আর সেজন্যই আরো বেশি শাস্তির আশঙ্কার সামনে দাঁড়িয়ে হরভজন। আগামী সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ারকে নানাভাতির তদন্ত রিপোর্ট দেয়ার কথা। হরভজন অবশ্য তার কৃতকর্মের জন্য ভীষণ অনুতপ্ত। ঘটনাটার পর পরই পাঞ্জাব দলের ড্রেসিংরুমে গিয়ে শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। আরেক বার চাইতেও আপত্তি নেই 'টার্বুনেটর' নামে পরিচিত এই অফস্পিনারের, "ঐ ঘটনার পর আমি শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছিলাম। প্রয়োজনে প্রকাশ্যে আবারো ক্ষমা চাইবো। আমি বোর্ডের কাছে ন্যায়বিচার কামনা করছি। এবং এই ঘটনার জন্য আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে আমাকে একটা শেষ সুযোগ দেয়ারও আবেদন জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩৫ঘ.