২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো ৮ উইকেটেই হারলো জিপি-বিসিবি একাডেমী

পাকিস্তান একাডেমীর কাছে প্রথম চারদিনের ম্যাচ তিনদিনেই হেরেছিল জিপি-বিসিবি একাডেমী। শেষ ম্যাচেও একই পরিণতি না হওয়াকেই প্রাপ্তি মানতে পারে স্বাগতিকরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচটিকে তারা শেষদিনে টেনে নিয়ে গেলেও ফলাফল আগের মতোই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে পাকিস্তানের কাছে টানা হেরে আসতে থাকা জিপি-বিসিবি একাডেমী প্রথম চারদিনের ম্যাচের মতো এবারো হেরেছে ৮ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তান একাডেমীর কাছে প্রথম চারদিনের ম্যাচ তিনদিনেই হেরেছিল জিপি-বিসিবি একাডেমী। শেষ ম্যাচেও একই পরিণতি না হওয়াকেই প্রাপ্তি মানতে পারে স্বাগতিকরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচটিকে তারা শেষদিনে টেনে নিয়ে গেলেও ফলাফল আগের মতোই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে পাকিস্তানের কাছে টানা হেরে আসতে থাকা জিপি-বিসিবি একাডেমী প্রথম চারদিনের ম্যাচের মতো এবারো হেরেছে ৮ উইকেটে। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান তৃতীয় দিনেই ১ উইকেট হারিয়ে তুলেছিল ৫৬ রান। অর্থাৎ শেষ দিনে জেতার জন্য তাদের দরকার ছিল ৯৩ রান। আগেরদিন শূন্য রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানকে অনায়াস জয়ের দোরগোড়ায় দিয়ে যায় দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ ও অধিনায়ক খালিদ লতিফের ১৩৫ রানের পার্টনারশিপ। শেহজাদ ৪৪ রান করে আউট হয়ে গেলেও লতিফ দলকে জয়ের তীরে পৌছে দিয়ে তবেই ফিরেছেন। তার ১০৪ বলে হার না মানা ৮৮ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারির পাশাপাশি চারটি ছক্কার মারও ছিল। এই ম্যাচে স্বাগতিক দলের ব্যাটিং বিপর্যয়ের নায়ক আনোয়ার আলী শুধু ম্যাচের সেরাই হননি, সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এই পেসারই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.