২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভিরের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইকে হারিয়ে সবার ওপরে রাজস্থান

৪-০-১৪-৬! রোববার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোহেল তানভিরের বোলিং ফিগার। আইপিএল-এর প্রথম আসরে এখন পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্স বিফলে যায়নি মোটেই। চেন্নাইকে ১০৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে তানভিরের দল রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে পঞ্চম জয় পেয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

জয়পুর, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪-০-১৪-৬! রোববার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোহেল তানভিরের বোলিং ফিগার। আইপিএল-এর প্রথম আসরে এখন পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্স বিফলে যায়নি মোটেই। চেন্নাইকে ১০৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে তানভিরের দল রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে পঞ্চম জয় পেয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই শুরু থেকেই তানভিরের তোপের মুখে পড়ে। পাকিস্তানের বাঁহাতি পেসারের করা ইনিংসের প্রথম ওভারেই আউট দুই ওপেনার পার্থিব প্যাটেল ও স্টিভেন ফ্লেমিং। দুজনকেই শূন্য রানে এলবিডব্লুর ফাঁদে ফেলা তানভির এর পর একে একে তুলে নেন বিদ্যুৎ শিবরামকৃষ্ণাণ (৫), অ্যালবি মরকেল (৪২), মুরালিধরন (০) ও মাখায়া এনটিনির (১১) উইকেট। মরকেল ও এনটিনি ছাড়া মাত্র দু জন দু অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন --- সুরেশ রায়না (২৭) ও বদ্রীনাথ (১৫)। সোহলের পাশাপাশি মুনাফ প্যাটেল (২/১৬) ও শেন ওয়াটসন (১/১৯) বল হাতে জ্বলে উঠে প্রতিপক্ষকে অল্প রানেই গুটিয়ে দেন। ১১০ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে রাজস্থান রয়্যালসের লেগেছে মাত্র ১৪.২ ওভার। গ্রায়েম স্মিথ আর স্বপ্নীল আসনদকার ওপেনিং জুটিতেই তুলে নিয়েছেন ৭৮ রান। ৩২ রান করে আসনদকার আউট হয়ে গেলেও স্মিথ অপরাজিত ছিলেন ৩৫ রান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/২৩৩০ ঘ.