ঢাকা, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেষ দিনে পাকিস্তানকে একাডেমীকে করতে হবে ৯২ রান। হাতে ৯ উইকেট। যার অর্থ দ্বিতীয় চার দিনের ম্যাচে জিপি-বিসিবি একাডেমী এখন হারের দ্বারপ্রান্তে।
বিসিবি একাডেমী দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৭৩ রানে। ফলে প্রথম ইনিংসে ২৫ রানে এগিয়ে থাকা পাকিস্তান একাডেমী দলের দরকার পড়ে ১৪৮ রানে। রোববার ১ উইকেটে ৫৬ রান নিয়ে তারা শেষ করেছে তৃতীয় দিন।
আগের দিনের ৮ উইকেটে ২৭৬ রান নিয়ে পাকিস্তান দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। কিন্তু মাত্র ১১ রান যোগ করেই ২৮৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। প্রথম ইনিংসে ২৬৪ রান করা বিসিবি একাডেমী ২৫ রানে পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় ইনিংস, কিন্তু সেখানে তারা প্রথম ইনিংসের চেয়েও বেশি ব্যর্থ। ওয়াহাব রিয়াজ (৪/৪৫) এবং আনোয়ার আলী (৪/৫৬) দুরন্ত বোলিংয়ের মুখে নাঈম ইসলাম (৩৩) ছাড়া দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটসম্যানই। তাই ইনিংস শেষ ১৭৩ রানেই। পাকিস্তানের দরকার ১৪৮ রান। তার মধ্যে ৫৬ রান তৃতীয় দিনেই করে ফেলায় শেষ দিনে তাদের দরকার আর মাত্র ৯২ রান।
বগুড়ায় অনুষ্ঠিত প্রথম ম্যাচেও জিতেছিল পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১২০ঘ.
bdnews24