২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ এপ্রিল থেকে জাতীয় দলের ক্রিকেটারদের প্র্যাকটিস

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি। এই সময়ের মধ্যে কোনো প্র্যাকটিস সূচী না রাখা হলে একদম হাত-পা গুটিয়েই বসে থাকতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এমন চিন্তা থেকেই পাকিস্তান সফর করে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছুটি সংক্ষিপ্ত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী ১৪ জন ক্রিকেটারকে ২৯ এপ্রিল থেকে নিজেদের সজীব-সতেজ রাখার প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি। এই সময়ের মধ্যে কোনো প্র্যাকটিস সূচী না রাখা হলে একদম হাত-পা গুটিয়েই বসে থাকতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এমন চিন্তা থেকেই পাকিস্তান সফর করে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছুটি সংক্ষিপ্ত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী ১৪ জন ক্রিকেটারকে ২৯ এপ্রিল থেকে নিজেদের সজীব-সতেজ রাখার প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে। যদিও এই ট্রেনিং প্রোগ্রামে থাকছেন না জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স। পাকিস্তান সফর থেকে ফেরার পর পরই তিনি ছুটিতে গেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। ছুটি কাটিয়ে তার ৮ মে ঢাকায় ফেরার কথা। তবে তিনি না থাকলেও ক্রিকেটারদের প্র্যাকটিসে এর কোনো প্রভাব পড়ছে না। কাজ চালিয়ে নেওয়ার জন্য সহকারী কোচ শন উইলিয়ামস এবং ফিল্ডিং কোচ সালাউদ্দিন তো আছেনই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৩ঘ.