ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জুনে ভারত ও পাকিস্তানকে নিয়ে যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ঢাকায় নির্ধারিত হয়ে আছে, তার সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। তবে মিরপুরের এখনকার ফ্লাডলাইটের আলো ক্রিকেট ম্যাচের জন্য যথেষ্ট নয়। অবশ্য এর বিকল্প ব্যবস্থাও ইতিমধ্যে করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিস্তারিত জানালেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব জাহিদ রেজা বাবু বিস্তারিত ব্যাখ্যায় জানিয়েছেন, "মিরপুরের ফ্লাডলাইট এরমধ্যেই নামিয়ে ফেলা হয়েছে। কারণ এর আলো দিয়ে দিবা-রাত্রির ম্যাচ চালানো সম্ভব নয়। সেখানে বসছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24