২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের ড্রেস রিহার্সেলে বাংলাদেশ পাত্তাই পেলো না

২৩ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ আর পাকিস্তান। তার আগে সোমবার তাদের লিগ পর্বের শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার না হয়ে ফাইনালের ড্রেস রিহার্সেলই ছিল একরকম। তাতে অবশ্য স্বাগতিকরা একদমই সুবিধা করে উঠতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২৩ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ আর পাকিস্তান। তার আগে সোমবার তাদের লিগ পর্বের শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার না হয়ে ফাইনালের ড্রেস রিহার্সেলই ছিল একরকম। তাতে অবশ্য স্বাগতিকরা একদমই সুবিধা করে উঠতে পারেনি। আহমেদ শেহজাদ ও খালিদ লতিফের সেঞ্চুরিতে জিপি-বিসিবি একাডেমীর ২৪৩ রান টপকে অনায়াসে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান একাডেমী দল। টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান এসেছে ওপেনার শামসুর রহমানের ব্যাট থেকে। এছাড়া মুশফিকুর রহিম (২৫), অধিনায়ক মেহরাব হোসেন (৩৬*) এবং নাসির হোসেনদের (২৭) কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়ে ফেলে জিপি-বিসিবি একাডেমী। জবাব দিতে নামা পাকিস্তান ২৬ রানে ২ উইকেট হারালেও শেহজাদ ও অধিনায়ক লতিফের সেঞ্চুরিতে ৪৩.৫ ওভারেই জয়ের তীরে পৌছে যায়। আহত হয়ে অবসর নেওয়ার আগে ১০০ বলে ঠিক ১০০ রান করে গেছেন ম্যান অফ দি ম্যাচ শেহজাদ। তবে লতিফ ১০৫ রান করে অপরাজিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.