২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসকে উইজডেন অ্যালমানাকের স্বীকৃতি

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলেই রাখা হয়নি তাকে। জ্যাক ক্যালিসের তাতে ক্ষতি হয়নি, বরং নিজেকে আরো শানিত করার প্রেরণা পেয়েছেন সেই অবহেলায়। ফলও পাচ্ছেন হাতেনাতে। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০০৭ সালের সেরা হিসেবে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ফর ২০০৭' এর সম্মান দিয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলেই রাখা হয়নি তাকে। জ্যাক ক্যালিসের তাতে ক্ষতি হয়নি, বরং নিজেকে আরো শানিত করার প্রেরণা পেয়েছেন সেই অবহেলায়। ফলও পাচ্ছেন হাতেনাতে। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০০৭ সালের সেরা হিসেবে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড ফর ২০০৭' এর সম্মান দিয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার জ্বালা ভুলতে গত বছর টেস্টে ৮৬.৪২ গড়ে ১২১০ রান করার পাশাপাশি ২৫.৭৫ গড়ে ২০টি উইকেটও পেয়েছেন জ্যাক ক্যালিস। উইজডেন অ্যালমানাকের ১৪৫তম সংস্করনে ২০০৭-এর সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নাম ওঠা তারই স্বীকৃতি। পুরস্কারটির প্রচলন শুরু ২০০৪ সাল থেকে। রিকি পন্টিং, শেন ওয়ার্ন, অ্যান্ড্রু ফ্লিনটফ আর মুত্তিয়া মুরালিধরনের পর পঞ্চম ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন ক্যালিস। ২০০৭ এর ইংলিশ ক্রিকেট মৌসুমে খুব ভালো পারফরম্যান্সের জন্য বরাবরের মতো পাঁচজনকে ক্রিকেটার্স অব দ্য ইয়ার-এর মর্যাদাও দিয়েছে অ্যালমানাক। সেই পাঁচজন হলেন ইয়ান বেল, শিবনারায়ন চন্দরপল, ওটিস গিবসন, রায়ান সাইডবটম ও জহির খান। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ঘ.