২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান পৌছেই সবাইকে ভুল প্রমাণের ঘোষণা সিডন্সের

আন্তর্জাতিক ক্রিকেট পরিমণ্ডল বাংলাদেশকে ভীষণ অধারাবাহিক এক দল বলেই জানে। পাকিস্তান পৌঁছেই কোচ জেমি সিডন্স এবার সেই ধারণাকে ভুল প্রমাণের ঘোষণা দিলেন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে শনিবার দিবাগত রাতে রওনা হওয়া মোহাম্মদ আশরাফুলের দল রোববার সকালে পাকিস্তান পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

করাচি, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- আন্তর্জাতিক ক্রিকেট পরিমণ্ডল বাংলাদেশকে ভীষণ অধারাবাহিক এক দল বলেই জানে। পাকিস্তান পৌঁছেই কোচ জেমি সিডন্স এবার সেই ধারণাকে ভুল প্রমাণের ঘোষণা দিলেন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে শনিবার দিবাগত রাতে রওনা হওয়া মোহাম্মদ আশরাফুলের দল রোববার সকালে পাকিস্তান পৌঁছেছে। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে সিডন্সের ঘোষণাটা এরকম, "সবাই বলে আমাদের নাকি কোনো ধারাবাহিকতা নেই। এই সিরিজে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চাইবো আমরা।" এই সময়টায় আসলে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নির্ধারিত হয়ে ছিল। কিন্তু নিরাপত্তা সমস্যার কারণে গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের এই সফর স্থগিত করার পর পাকিস্তান বাংলাদেশকে সেখানে খেলার আমন্ত্রণ জানায়। বাংলাদেশও লুফে নেয় এই আমন্ত্রণ। এই সিরিজ থেকে বাংলাদেশ যথেষ্ট লাভবান হবে বলেই জানিয়েছেন সিডন্স। তার ভাষায়, "পাকিস্তান নিশ্চয়ই সমানে-সমান লড়াই আশা করছে। আমরাও তাই করতেই এখানে এসেছি। ফলাফলটা খুব বড় কোনো বিষয় নয় আমাদের কাছে। কারণ এই সিরিজ থেকে অনেক কিছুই পাওয়ার আছে আমাদের।" ৮ এপ্রিল লাহোরে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৩৫ঘ.